ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

খুলনার বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ ১৫৭


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ পিএম

খুলনার বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ ১৫৭

 খুলনার বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ ১৫৭

 চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে পারে চট্টগ্রামের ব্যাটসম্যানরা। চলতি বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিতে হলে ইয়াসির রাব্বীর খুলনাকে করতে হবে ১৫৮ রান।

চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনিংয়ে ব্যাট করতে নামা উসমান খান। এছাড়া আফিফ হোসেন ৩৫, রাসুলি ২৫ এবং শেষদিকে ফরহাদ রেজা ৯ বলে ২১ রান করেন। খুলনার হয়ে বোলিংয়ে ওয়াহাব রিয়াজ ৪ টি সাইফুদ্দিন ২ টি এবং আমাদ বাট নেন একটি উইকেট।

এনবিএস/ওডে/সি