ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কেউই আলো ছড়াতে পারলো না, গোলশূন্যতে সন্তুষ্ট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৩, ০২:০১ পিএম

কেউই আলো ছড়াতে পারলো না, গোলশূন্যতে সন্তুষ্ট

 কেউই আলো ছড়াতে পারলো না, গোলশূন্যতে সন্তুষ্ট

 চলমান ইংলিশ লিগে সময়টা ভালো যাচ্ছে না লিভারপুল ও চেলসির। এই দুই দল শনিবার মুখোমুখি লড়াইয়েও কেউ আলো ছড়াতে পারল না। সুযোগ মিলল খুব কম, তাও কাজে লাগাতে পারল না কেউ। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাড়মেড়ে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। চলতি মৌসুমে এই দুই দলের অবস্থাই ভীষণ নাজুক। একের পর এক হোঁচটে লিগ টেবিলে ক্রমেই নিচে নেমেছে তারা।

লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য রইলো লিভারপুল, তার প্রথম দুটি হার। আর চেলসি একটি ড্র ও দুটি হারের পর গত ম্যাচে জয়ের দেখা পেয়েছিল। এবার আবারও হারাল পয়েন্ট।

প্রিমিয়ার লিগে আগের দুই রাউন্ডে ব্রেন্টফোর্ড ও ব্রাইটনের মাঠে ধরাশায়ী হওয়া লিভারপুল এ দিন শুরুতেই গোল খেতে বসেছিল। তৃতীয় মিনিটে কর্নারের ফলশ্রুতিতে জালে বল পাঠান কাই হাভার্টজ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

এনবিএস/ওডে/সি