ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরছে মিরপুরে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৩, ০২:০১ পিএম

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরছে মিরপুরে

 চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরছে মিরপুরে

চট্টগ্রাম পর্ব শেষে দুইদিন বিরতির পর সোমবার (২৩ জানুয়ারি) বিপিএল ফিরছে মিরপুর শেরে বাংলায়। ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। হোম অব ক্রিকেটে আগামী ২৩ এবং ২৪ জানুয়ারি মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আবারও দুই দিন বিরতি দিয়ে বিপিএল যাবে সিলেটে।

চট্টগ্রাম পর্ব শেষে ৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। সমান জয় নিয়ে দুই নম্বরে আছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। টেবিলের তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ৬ ম্যাচে ইমরুল কায়েসদের জয় ৩টি। চারে আছে ইয়াসির আলী রাব্বির খুলনা টাইগার্স। পাঁচ ম্যাচে তারা জিতেছে মাত্র ২টিতে। রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর ঢাকা ডমিনেটর্স আছে পরবর্তী তিন অবস্থানে।

বিপিএলের সিলেট পর্বে মোট চার দিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাগুলো হবে ২৭, ২৮, ৩০ এবং ৩১ জানুয়ারি। এরপর ৩ জানুয়ারি ফের মিরপুরে ফিরবে বিপিএল।

লিগ পর্বের পরবর্তী সবগুলো ম্যাচ এবং নক-আউট পর্ব অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায়। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নক-আউট পর্ব এবং ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর।

এনবিএস/ওডে/সি