এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন নাসিম শাহ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পাকিস্তানের পেসার নাসিম শাহ? তৈরি হয়েছিল ধোয়াশা। অবশেষে খুলনা নয়, পাকিস্তানের এই তরুণ পেসার খেলবেন কুমিল্লার হয়ে।
আগে সবাই জানতো, এবার বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন নাসিম। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এক টুইটে নাসিম জানান, তিনি খুলনা নয়, খেলতে আসছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
নিজের ভেরিফেইড টুইটার অ্যাকাউন্টে নাসিম শাহ লিখেন, তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন এই পাকিস্তানি তারকা।
পরে জানা যায় খুলনা টাইগার্সের সঙ্গে করা চুক্তি বাতিল করেছেন নাসিম। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে নতুন করে চুক্তি করেন তিনি।
ধারণা করা হচ্ছে, ২৩ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে অভিষেক হচ্ছে নাসিম শাহ’র। কুমিল্লায় নাসিম স্বদেশী মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলি ও আবরার আহমেদকে পাচ্ছেন।
এনবিএস/ওডে/সি