এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম
নতুন চুক্তিতে মুশফিককে ছড়িয়ে সাকিব-তামিম
শনিবার (২১ জানুয়ারি) বিসিবি প্রকাশিত নতুন চুক্তিতে মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি ফরম্যাটে রাখা হয়নি। আর এ কারণেই এবার তাকে টপকে সর্বোচ্চ বেতন তুলবেন সাকিব আল হাসান। সব ফরম্যাটে মোট ৩৯৮টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম ছাড়িয়ে গেছে সাকিবকেও, খেলেছেন মোট ৪২৫টি ম্যাচ। ১৭ বছর ধরে দেশের হয়ে সর্বোচ্চ এই খেলার কারণেই মুশফিকুর রহিম এ প্লাস ক্যাটাগরিতে থেকে সবার চেয়ে বেশি বেতন তুলতেন বিসিবি থেকে।
সাকিব এখন শুধু তিন ফরম্যাটের চুক্তিতেই শুধু, খাকবেন দুই ফরম্যাটের অধিনায়ক হিসেবেও। বিসিবির নিয়ম অনুযায়ী, অধিনায়ক হিসেবে সাকিব ও তামিম দু’জনই ৪০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। সব মিলিয়ে সাকিব এখন মাসে পাবেন প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা।
বিসিবি সূত্রের খবর, সাকিবের পরই সর্বোচ্চ বেতন তামিম এবং মুশফিকের। তারা দু’জনই টেস্ট এবং ওয়ানডেতে রয়েছেন। ওয়ানডে অধিনায়ক তামিমের বেতন হবে প্রায় ৭ লাখ টাকা আর মুশফিকের হবে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।
গত বছরের কেন্দ্রীয় চুক্তি শেষ হয়েছে ডিসেম্বরে। ফলে শনিবার (২১ জানুয়ারি) ২০২৩ সালের জন্য ২১ জনের নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন তালিকায় সাকিবসহ মাত্র চারজন ক্রিকেটার তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন। লিটন কুমার এবং তাসকিনরা ছিলেন গত বছরের চুক্তিতেও, তবে নতুন করে এবার সেই তালিকায় যুক্ত হলেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দুই ফর্ম্যাটে জায়গা পেয়েছেন সাত জন ক্রিকেটার। বাকি ১০ জন একটি করে ফর্ম্যোটে জায়গা পেয়েছেন।
টেস্ট:- সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, জাকির হাসান।
ওয়ানডে:- সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি:- সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও হাসান মাহমুদ।
তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম টেস্ট ও ওয়ানডে তালিকায়। আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে শুধুমাত্র ওয়ানডের তালিকায়। এই চুক্তি চলতি মাস জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিএস/ওডে/সি