এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম
গাজীপুরে ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ উদ্বোধন
গাজীপুর সিটি করপোরশনের ব্যবস্হাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে এই শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে খেলাধুলার উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠিকে মম্পৃক্ত করার লক্ষ্যে ইউনিসেফের সহযোগিতায় প্রথমবারের মত সরকার এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই আয়োজনে ২২টি জেলাকে সম্পৃক্ত করে শিশু কিশোরদের জন্য ৬টি ক্রীড়া যথা ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সুইমিং ও ব্যাডমিন্টন প্রতিযেগিতার আয়োজন করা হয়েছে। আগামী বছর থেকে আরো বড় পরিসরে আয়োজন করা হবে।
এনবিএস/ওডে/সি