ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আইএসপিআর জানায়, বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ এর আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার ও বৃহস্পতিবার বিএএফ শাহীন কলেজ ঢাকার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিমান সদর এর শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর আ ন ম আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের অভিনন্দন জানান এবং পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ভেনাস হাউজ ১১ টি স্বর্ণ, ৭ টি রৌপ্য ও ৮ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং মার্কারি হাউজ ৯ টি স্বর্ণ, ১২ টি রৌপ্য ও ৬ টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। জুপিটার হাউজের আরসলান রহমান এ বছর ৩ টি স্বর্ণ পদক পেয়ে শ্রেষ্ঠ এ্যাথলেট হিসেবে বিবেচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এনবিএস/ওডে/সি