ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়ার বিয়েতে বাড়ি-গাড়ি উপহারের খবর মিথ্যা: পরিবারের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৩, ০১:০১ পিএম

ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়ার বিয়েতে বাড়ি-গাড়ি উপহারের খবর মিথ্যা: পরিবারের

 ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়ার বিয়েতে বাড়ি-গাড়ি উপহারের খবর মিথ্যা: পরিবারের

বিয়ে করেছেন ভারতীয় দলের সহ অধিনায়ক লোকেশ রাহুল ও অভিনেত্রী আথিয়া শেঠি। গত সোমবার চার হাত এক হয় তাদের।

আর তাদের বিয়ের উপহার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের কথা রটছে। বিনোদন ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট পিঙ্কভিলা জানিয়েছে, রাহুলকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা, যার দাম ৩ কোটি ৪২ লাখ টাকা।

প্রতিবেদনে বলা হয়, মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকাকালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল রাহুলের। তিনিও সাবেক সতীর্থকে দিয়েছেন ১ কোটি টাকা দামের কাওয়াসাকি নিনজা বাইক। সালমান খান উপহার দিয়েছেন একটি অডি গাড়ি। অর্জুন কাপুর দেড় কোটি রুপির একটি ব্রেসলেট দিয়েছেন আথিয়া শেঠিকে।

প্রতিবেদনে আরও বলা হয়, সুনীল শেঠি মেয়ে–জামাইকে মুম্বাইয়ে ৬৩ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনীল শেঠি গণমাধ্যমের এসব তথ্যকে গুজব ও অসত্য বলে দাবি করেছেন। তিনি বলেছেন, লোকেশ-আথিয়ার বিয়ের উপহার সম্পর্কে গণমাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা গণমাধ্যমকে অনুরোধ করছি, এ ধরনের কোনো সংবাদ প্রচারের আগে তারা যেন অবশ্যই আমাদের কাছ থেকে সত্যতা যাচাই করে তবে পাবলিশ করে।

এনবিএস/ওডে/সি