ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের জয়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৩, ০১:০১ পিএম

এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের জয়

 এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের জয়

 ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার এফএ কাপের চতুর্থ রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। জয়ের রাতে জোড়া গোল পেয়েছেন ক্যাসেমিরো এবং সন হিউং মিন।

ম্যানইউ-রিডিংয়ের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৪ গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। ওল্ড ট্রাফোর্ডে ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ৪ মিনিটের ব্যবধানে নিজের এবং ম্যাচের দ্বিতীয় গোল করেন এ তারকা ফুটবলার। ৬৬ মিনিটে গোল ব্যবধান বাড়ান আরেক ব্রাজিলিয়ান ফ্রেড।

৭২ মিনিটের মাথায় রিডিংয়ের হয়ে একমাত্র গোলটি করেন অ্যামাডো সালিফ।অপর ম্যাচে প্রেস্টনের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি টটেনহ্যাম। তবে দ্বিতীয়ার্ধের ৫০ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিন। ৮৭ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন আরনট দানজুমা।

এনবিএস/ওডে/সি