এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম
নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ ৩৫ দিন পার করলো
১০হাজারেরও বেশি মানুষ একত্রে জড়ো হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। দেশবাসীর অভিযোগ চলমান বিচার বিভাগের উপরে নেতানিয়াহু হস্তক্ষেপ করে প্রশ্নের জন্ম দিয়েছে তার সরকার।
শনিবার দেশটির রাজধানী তেল-আবিবের কেন্দ্রীয় স্থানে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারীকে এসময় অংশ নিতে দেখা যায়। এসময় তাদেরকে হাতে ইসরায়েলের জাতীয় পতাকা নিয়ে বিচার মন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়। ‘ আমি এখানে এসেছি প্রতিবাদ করতে।সরকার গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে।‘এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ৪৮ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডোভ লেভেঞ্জলিক নামের এক বিক্ষোভকারী।
নেতানিয়াহু সরকারের নেওয়া বিতর্কিত পরিবর্তনে দেশটির মাঝে এখন রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে । তার গৃহীত পদক্ষেপের মধ্যে দেখা যায়,এখন থেকে বিচার ব্যবস্থার উপরে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আর এই নিয়ে আইঞ্জীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের মাঝে দেখা গেছে দ্বন্দ্ব।
সমালোচকরা বলছেন, যদি এই পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে বিচার বিভাগ স্বাধীনতা হারাবে এর পাশাপাশি যে কোনো নিয়োগের ব্যাপারেও সৃষ্টি হবে ধোঁয়াশা। এমনকি কমে যাবে সুপ্রিম আদালতের ক্ষমতাও ।
রয়টার্স কে আরেক বিক্ষোভকারী হাদার সেগাল বলেন, ‘এই সরকার শুধু আমাদের বিচার ব্যবস্থাকে ছিড়ে ফেলতে চাইছে তা নয় শুধু বরং আমদের গণতন্ত্রকেও ছিড়ে ফেলতে চাইছে। আমরা এখানে থাকব যত প্রতিকুল আবহাওয়াই আসুক না কেন।’ দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, প্রায় ২০ টি শহর জুড়ে চলছে এই আন্দোলন।
বর্তমান সরকার প্রধান নেতানিয়াহু অতীতে দুর্নীতির অভিযোগে ক্ষমতা হারান। গত নভেম্বরে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনে পর করফাকির অভিযোগ এনে মন্ত্রীসভার সদস্য আরিয়েহ দেই কে বরখাস্ত করেন।
এনবিএস/ওডে/সি