ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওমরাহ শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম

ওমরাহ শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান

 ওমরাহ শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান

খুলনা টাইগার্সের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি নিজেদের সবশেষ ম্যাচ খেলেন ফরচুন বরিশাল। সেদিন ম্যাচ শেষ করে মধ্যরাতেই সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ৭ ফেব্রুয়ারির আগে তাদের কোনো ম্যাচ না থাকায় ফাকা সময়টাতে ওমরাহ করতে চলে যান সাকিব। ওমরাহ শেষ করে আজ (৬ ফেরুয়ারি) রাতে দেশে ফেরার কথা ছিল তার। তবে আগেভাগেই সোমবার (৬ ফেরুয়ারি) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

চলমান বিপিএলের নবম আসরে রাউন্ড রবিন পদ্ধতির গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। যেখানে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বর স্থানে রয়েছে ফরচুন বরিশাল। তাতে প্লে-অফ নিশ্চিত করলেও টেবিলের সেরা দুই দল হওয়ার দৌড়ে বাকি দুই দল থাকায় কিছুটা অস্বস্তিতে রয়েছে সাকিব আল হাসানের দল।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ৬টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বরিশাল। এই ম্যাচ জিতলেই কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নেবে তারা।

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব এবারের বিপিএলে দারুণ ফর্মে রয়েছেন। বিপিএলে চারবার টুর্নামেন্ট সেরার খেতাব জেতা তারকা এই অলরাউন্ডার চলমান আসরেও আছেন সেরা হবার দৌড়ে। যেখানে ব্যাট হাতে ৩৪৭ রান ও ৬টি উইকেট নিয়ে মুকুট জয়ের কাছাকাছি আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এনবিএস/ওডে/সি