ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ঢাকাকে ১১৯ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

ঢাকাকে ১১৯ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

 ঢাকাকে ১১৯ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দুই দিন বন্ধ থাকার পরম ঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে বিপিএল। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমেই ওপেনার মেহেদী মারুফসহ পর পর ৩ উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকার বোলিং তোপে পড়ে চট্টগ্রামের ব্যাটিংঅর্ডার আশা যাওয়ার মাঝে শেষ হয় ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাওয়ার-প্লে তে ৩ উইকেট হারিয়ে মাত্র ২০ রান করে। দারুণ ছন্দে থাকা আফিফ হাসান ৩ বলে মাত্র ১ রান করে আউট হয়। ১০ ওভার শেষ নাহতেই ৫ উইকেট হারায় চট্টগ্রাম। উসমান খানের ২৯ বলে ৩০ রানে চট্টগ্রাম ঘুরে দাড়ানোর চেষ্টা করে। আরাফাত সানির বলে লেগ-বিফোরে আউট হলে জিয়াউর রহমানের ২০ বলে ৩৪ রানের মারখুটে ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ১১৮ রানের লড়াকো পূজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ঢাকা ডমিনেটর্সের পক্ষে  সর্বচ্চো চার উইকেট শিকার করে আরাফাত সানি। আল-আমিন হোসেন ও আমির হামজা একটি করে উইকেট শিকার করেন।

এনবিএস/ওডে/সি