ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কমলার স্বামীকে বাইডেনের স্ত্রীর চুমুর ঘটনায় তোলপাড়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

কমলার স্বামীকে বাইডেনের স্ত্রীর চুমুর ঘটনায় তোলপাড়

 কমলার স্বামীকে বাইডেনের স্ত্রীর চুমুর ঘটনায় তোলপাড়

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন তার ক্যাপিটল হিল স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফকে চুমু খেয়েছিলেন এমন একটি ভিডিও বেনি জনসন নামক এক ব্যক্তির টুইটার দেয়ার পর তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই তোলপাড় নেটদুনিয়া।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডাউ এমহফকে! জিল বাইডেন যে চুমু খেয়ে বসেছেন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগে পুরো বাইডেনের নজর কেড়ে নেন জিল।

তারা একে অপরকে আলিঙ্গন করতে এগিয়ে যাওয়ার মাঝে এমন পরিস্থিতি দেখা গেছে যাতে মনে হয়, তারা চুমু খেয়েছেন।  যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড পত্রিকা এ ঘটনাটিকে লিখেছে ‘স্মুচ অব দ্য ইউনিয়ন’। ওই ঘটনার ছবি জুম করে ঘোষণা দিয়েছে, তারা চুমু খেয়েছেন, এতে কোনো সন্দেহ নেই।

ঘটনাটি ঘটার পর কংগ্রেস সদস্যদের উৎসাহের মধ্যেই ফার্স্ট লেডি জিল এগিয়ে গিয়ে ডাউ এমহফের হাত ধরেন। এর পরের দৃশ্যই অনলাইনে বেশি ছড়িয়েছে। কিন্তু অন্য একটি ছবিতে চুমুর দৃশ্যটি সম্পূর্ণ আলাদা মনে হয়েছে।

তবে বাইডেন প্রশাসনের সমালোচক ফক্স নিউজ বলেছে, এটা ভুল করে ঘটা কোনো বিষয় নয়। তারা চুমু খেয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা কেলিয়েন কনওয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ওয়াও! কোভিড মনে হচ্ছে সত্যিই দূর হয়েছে।

এনবিএস/ওডে/সি