ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জাদেজার বোলিং ও রোহিতের ব্যাটিংয়ে অসহায় অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

জাদেজার বোলিং ও রোহিতের ব্যাটিংয়ে অসহায় অস্ট্রেলিয়া

জাদেজার বোলিং ও রোহিতের ব্যাটিংয়ে অসহায় অস্ট্রেলিয়া

অবশেষে মাঠে গড়ালো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট। চার ম্যাচ সিরিজ শুরুর আগে থেকেই ভারতের পিচ নিয়ে গণমাধ্যমে সরব ছিলেন অস্ট্রেলিয়ান বোর্ড ও ক্রিকেটাররা। তাদের অভিযোগ ছিল স্পিনারদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য পিচ শুকনো রাখা হচ্ছে। তবে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ইনিংসের দ্বিতীয় ওভারেই পেসার মোহাম্মদ সিরাজের বলে আউট হয় উসমান খাজা। পরের ওভারে মোহাম্মদ শামির করা দ্রুতগতির প্রথম বলে বোল্ড হয়ে সাঁজ ঘরে ফেরেন ওয়ার্নার।

মার্নাস লাবুশান ও স্মিথ ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং তোপ সামাল দেয়। দলকে ভরসা জোগানো দুই ব্যাটারের ২৩০ বলে ৮৬ রানের পর দুজন আউট হলে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে পিটার হ্যন্ডসকমের ৮৪ বলে ৩১ রান ও ক্যারির ৩৩ বলে ৩৬ রানে ম্যাচে ঘুরে দাড়ায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৭৭ রানে অলআউট  হয়ে মাঠ ছাড়ে অজিরা।

পিচ নিয়ে অজিদের মন্তব্য এবার সত্য প্রমান হলো । পিচে স্পিনারদেরই বাজিমাত হয়েছে, ইনজুরি থেকে ফিরেই রবীন্দ্র জাদেজা ৫ উইকেট শিকার করে ভারতকে এগিয়ে দেন। দলের আর এক অন্যতম স্পিনার রবিচন্দ্র অশ্বীন ৩ উইকেট শিকার করেন।  প্রেসার সিরাজ ও শামি একটি করে উইকেট শিকার করেন।

দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেই শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাট করে রোহিত শর্মা। রাহুল ৭১ বলে ২০ রান করে আউট হলে, রোহিত ৬৯ বলে ৫৬ রানে অপরাজিত থেকে দলীয় ৭৭ রানে টেস্টের প্রথম দিন শেষ করেন।

এনবিএস/ওডে/সি