ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিপিএল উপভোগ করলো সুবিধাবঞ্চিত শিশুরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

বিপিএল উপভোগ করলো সুবিধাবঞ্চিত শিশুরা

বিপিএল উপভোগ করলো সুবিধাবঞ্চিত শিশুরা

এক্স সিরামিকস গ্রুপের উদ্যোগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেট খেলা উপভোগ করলো কেকে ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্র ‘জয় সকল শিশু’র সুবিধাবঞ্চিত শিশুরা। বুধবার বিপিএলে দেশের সিরামিকখাতের অন্যতম এই প্রতিষ্ঠানটি পরিচালিত দাতব্য সংস্থাটির ৮০ জন শিশু সিলেট স্টাইকার্সের খেলাটি উপভোগ করে।

এ সময় গ্যালারিতে থাকা কোনো শিশুর হাতে মাশরাফির নাম লেখা। ছোট ছোট এসব বাচ্চাদের চোখে মুখে ছিল তারার ছটা। প্রথমবারের মতো দেশের তারকা ক্রিকেটারদের খেলা সরাসরি দেখতে পাওয়ার আনন্দ।

এই ব্যতিক্রমী উদ্যোগ প্রসঙ্গে এক্স সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার বলেন, সরাসরি মাঠে বসে ক্রিকেট উপভোগ করার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

তিনি বলেন, এই শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ। এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা বিশ্বাস করি কাউকে পেছনে ফেলে নয়। সকল শিশুকে সমান সুযোগে বেড়ে ওঠা নিশ্চিতেই সামাজিক কার্যক্রম পরিচালনা করছে কেকে ফাউন্ডেশন। এক্স সিরামিকস এই উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।

এনবিএস/ওডে/সি