ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিতে ইমরানুর রহমান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিতে ইমরানুর রহমান

 এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিতে ইমরানুর রহমান

কাজাখস্তানের অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের  ছেলে ইমরানুর রহমান।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এই ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে হিটে সবার সেরা টাইমিং করে সেমিফাইনালে নাম লিখিয়েছেন ইমরানুর রহমান। শনিবার বিকেল ৬.৪০ মিনিটে ইমরানুর রহমান সেমিফাইনাল খেলতে ট্র্যাকে নামবেন।

অন্যদিকে শুক্রবার মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে হিটে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছেন।

ইনডোর চ্যাম্পিয়নশিপে ইমরানুর রহমানের অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলেও এবার প্রথমবারের মত ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নিলেন শিরিন আক্তার।

এনবিএস/ওডে/সি