এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম
ভারতের কাছে ইনিংস ও ১৩২ রানে হেরে গেলো অস্ট্রেলিয়া
বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই সফরকারীদের গুঁড়িয়ে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে মাত্র আড়াই দিনেই ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেল রোহিত শর্মার দল।
নাগপুর টেস্টে ভারতীয় স্পিনারদের দুর্দান্ত ঘূর্ণি অস্ট্রেলিয়ার পতনের মূল কারণ। ভারত প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে চালকের আসনে বসে যায়। কারণ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৭৭ রানে। ফলে ২২৩ রানের লিড পেয়ে যায় রোহিতবাহিনী।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের স্পিন ঘূর্ণিতে মাত্র ৫০ রানেই ৫ উইকেট হারায়। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সামনে দাঁড়াতেই পারেননি খাজা-ওয়ার্নাররা। এছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন ওয়ার্নার (১০), মার্নাস লাবুশেন (১৭) এবং অ্যালেক্স ক্যারি (১০)। স্টিভেন স্মিথ ৫০ বলে ২৫ রানে অপরাজিত থাকলেও শেষ রক্ষা হয়নি মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অজিদের পক্ষে ৭ উইকেট শিকার করেন মুর্ফি। অধিনায়ক কাউমিন্স শিকার করে ২ উইকেট এবং লায়ন একটি উইকেট শিকার করেন।
ভারতের পক্ষে সবোর্চ্চ ৮ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই ব্যাটে বলে দারুন ছন্দে জাদেজা। সাত উইকেট ও ৭০ রান করে ম্যাচ সেরা হয় এই অলরাউন্ডার।
এনবিএস/ওডে/সি