ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিসিবির সহকারী কোচের প্রস্তাবে রাজি হয়নি শ্রীধরন শ্রীরাম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

বিসিবির সহকারী কোচের প্রস্তাবে রাজি হয়নি  শ্রীধরন শ্রীরাম

 বিসিবির সহকারী কোচের প্রস্তাবে রাজি হয়নি  শ্রীধরন শ্রীরাম

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে নাটকীয়ভাবে টি-টোয়েন্টি দলের  টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছিল শ্রীধরন শ্রীরামকে। বিশ্বকাপে ভালো করায় টি-টোয়েন্টি দলের হেড কোচ হিসাবে দ্বায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেই বিসিবি। কিন্তু চন্দিকা হাথুরাসিংহে প্রধান কোচ হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশ দলের সহকারী কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিল শ্রীধরন শ্রীরামের নাম। তবে তাকে সহকারী কোচ হিসেবে পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বিশ্বকাপ শেষে তাকে লম্বা সময়ের জন্য কোচ হিসেবে চেয়েছিল বিসিবি। শ্রীরাম একবার বাংলাদেশে এসে ঘুরেও গিয়েছিলেন। কিন্তু চন্দিকা হাথুরাসিংহে প্রধান কোচ হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। বিসিবি শ্রীরামকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিলে রাজি হননি শ্রীরাম।

শনিবার জালাল ইউনুস জানান, শ্রীরাম সহকারী কোচ হতে সম্মত হননি। শ্রীরাম বিসিবির টার্মে (শর্তে) আগ্রহী নয়। সহকারী কোচ ব্যাটিং-নির্ভরই হবে। তবে ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম। সূত্র: বিডিপ্রতিদিন

পাঁচ বছর পর দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের প্রধান কোচ হিসেবে আসছেন চন্দিকা হাথুরাসিংহে। তার আগের মেয়াদে বাংলাদেশ অভূতপূর্ব কিছু সাফল্য পেয়েছিল।

এনবিএস/ওডে/সি