ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যৌন কেলেংকারি, পদত্যাগ করলেন টরন্টোর মেয়র


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

যৌন কেলেংকারি, পদত্যাগ করলেন টরন্টোর মেয়র

 যৌন কেলেংকারি, পদত্যাগ করলেন টরন্টোর মেয়র

কানাডার টরন্টো শহর প্রস্তুত ছিলো না এমন একটা ঘটনার জন্যে। টরন্টো স্টার পত্রিকায় মেয়রের নারীঘটিত বিষয়ে রিপোর্ট প্রকাশের পর পরই অভিযোগ মেনে নিয়ে নগরপিতার আসন ছেড়ে দেন জন টোরি।

ঘটনা করোনাকালে। মেয়র তার অফিসের ৩১ বছর বয়স্কা এক নারীর সঙ্গে রোমান্সে জড়ান। পদত্যাগের ঘোষণায় তিনি জানান, এ বছরই দুজনের সম্মতিক্রমে সম্পর্কটির ইতি ঘটেছে।

৬৮ বছর বয়সী জন টোরি তার বিবৃতিতে বলেন, এই সম্পর্কটি ছিলো বিচার-বিবেচনায় ভয়াবহ রকম ভুল। এই ঘটনায় টরন্টোবাসী আহত হয়েছেন, আমি এ জন্য ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, সবার আগে আমি আমার স্ত্রী এবং পরিবারের কাছে ক্ষমা চাই, যাদের প্রতি আমি সবচেয়ে বড়ো অবিচার করেছি।

পদত্যাগী মেয়র জানান, চেয়ার থেকে চলে যেতে তার খুব কষ্ট হচ্ছে, কারণ টরন্টো তার ভালোবাসার শহর। তিনি স্পষ্টই বলেন, এখন তার বড়ো কাজ পারিবারিক সম্পর্কে স্বাভাবিকতা ফিরিয়ে আনা।

জন টনি জানান, তার স্থলাভিষিক্ত হবেন ডেপুটি মেয়র জেনিফার ম্যাকেলভি।

এনবিএস/ওডে/সি