ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৪.৩ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল সিকিমের ইউকোসাম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম

৪.৩ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল সিকিমের ইউকোসাম

 ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল সিকিমের ইউকোসাম

সোমবার ১৩ ফেব্রুয়ারি সকাল ভোর সোয়া চারটার দিকে ভুমিকম্পটি আঘাত হানে বলে জনিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। দেশটির রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত  শহরটি। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর হতে সৃষ্ট এই  ভূমিকম্পটি ইউকোসামের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে সংঘটিত হয়। এসময়  পুরো সিকিমই কেঁপে ওঠে।

তীব্রতা না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে ধারণা করা হচ্ছে। এনসিএস এক টুইটে জানায় এসময় এর অবস্থান ছিল ২৭.৮১ ডিগ্রী অক্ষাংশ ও ৮৭.৭১ দ্রাঘিমাংশ।

এর আগে রোববার ( বিকাল চারটার দিকে আসামের কেন্দ্রীয় অংশে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এটির কেন্দ্রস্থল ছিল ব্রহ্মপুত্র নদীর দক্ষিণে অবস্থিত নওগা জেলায়। ভূ-অভ্যন্তরের ১০ কিলোমিটার গভীর হতে কম্পনটি সৃষ্টি হয়। আর কেন্দ্রস্থলটি ছিল দেশটির হজাইয়ের কাছে গৌহাটির ১৬০ কিমি পূর্বে।

আসামের পার্শ্ববর্তী পশ্চিম কারবি আংলং, কারবি আলং, গোলাঘাট ও মরিগাও অঞ্চলেও এসময় ভূকম্পন অনুভূত হয়। দেশটির উত্তর পূর্ব অঞ্চলগূলো ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।    

ঐতিহাসিক শহর হিসেবে পরিচিত ইউকোসাম ১৬৪২ সালে সিকিম রাজাদের রাজধানী ছিল।

এনবিএস/ওডে/সি