ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ড্রেসিংরুমের কথা কীভাবে বাইরে আসে, নেইমারের প্রশ্ন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম

ড্রেসিংরুমের কথা কীভাবে বাইরে আসে, নেইমারের প্রশ্ন

 ড্রেসিংরুমের কথা কীভাবে বাইরে আসে, নেইমারের প্রশ্ন

মোনাকোর মাঠে শনিবার (১১ ফেব্রুয়ারি) পিএসজির ৩-১ গোলে হারের পর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে তর্ক করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তথ্যটি সবার কাছে গুঞ্জন মনে হলেও নেইমার নিজেই  ঘটনার কারণ জানালেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লিগের আগের সংবাদ সম্মেলনে নেইমার বললেন, ড্রেসিংরুমে তর্কাতর্কি ফুটবলেরই একটা অংশ। একটু উত্তপ্ত বাক্যবিনিময়, আমরা কিছু বিষয় নিয়ে একমত ছিলাম না। এটা ফুটবলের অংশ। প্রতিদিন এমন কিছু হয়। কিন্তু আমি তাদের সবাইকে ভালোবাসি।

নেইমার আরও বলেন, এটা অনেকটা আমার বান্ধবীর সঙ্গে সম্পর্কের মতো। ফুটবল শুধু ভালোবাসা ও বন্ধুত্বের নয়। সেখানে শ্রদ্ধা আছে, কিন্তু মাঝেমধ্যে দ্বিমত ও আলোচনা আপনার উন্নতির জন্য দরকার। আমরা হারতে অভ্যস্ত নই, তাই আমরা যখন হারি, তখন অবশ্যই সেটা আমাদের হতাশ করে। কিন্তু এটা উন্নতির প্রক্রিয়ার অংশ।

তবে ড্রেসিংরুমের খবর কীভাবে বাইরে আসে তার কারণ জানতে চেয়ে প্রশ্ন  তোলেন নেইমার।

এনবিএস/ওডে/সি