ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হাওয়াইয়ের আকাশে রহস্যময় সবুজ লেজার রশ্মি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

হাওয়াইয়ের আকাশে রহস্যময় সবুজ লেজার রশ্মি

 হাওয়াইয়ের আকাশে রহস্যময় সবুজ লেজার রশ্মি   

ন্যাশনাল এস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অব জাপান (নাওজ) এক টুইটে মহাকাশ সংস্থাটির সুবারু আশাই স্টার ক্যমেরায় ধারণকৃত মাউনাকিয়ার মেঘাচ্ছন্ন আকাশে জানুয়ারির ২৮ তারিখে এটি দেখা গিয়েছিল বলে জানিয়েছে। এসময় সেটিকে অবিরাম দেখা যায়। এটি চীনের স্যাটেলাইট থেকে নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

নাসা বলছে, আলোটি দেখে মনে হচ্ছিল এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্যাটলাইট ট্রাজেক্টরি প্রযুক্তির মাধ্যমে চলতি মাসের ৬ তারিখে নাওজ আরেকটি সংশোধিত ভিডিওতে দেখায়, চায়না ডাকি-১/ এইএমএস স্যাটেলাইট ব্যবহার করা হয়েছে।    

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় বস্তুর দেখা মিলায় এরইমধ্যে চীনের সঙ্গে দেশটির উত্তেজনা তৈরি হয়েছে।

২০১৮ সালে নাসার আইস ক্লাউড ও ভূমি থেকে আকাশের দুরত্বে অবস্থিত স্যাটেলাইট (আইসিইস্যাট-২) তেও একই রকমের উজ্জলাকৃতির সবুজ আলোর সন্ধান পাওয়া যায়।

এনবিএস/ওডে/সি