ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মাত্র ৩০০টাকায় দেখা যাবে বিপিএলের ফাইনাল ও জেমসের কনর্সাট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

মাত্র ৩০০টাকায় দেখা যাবে বিপিএলের ফাইনাল ও জেমসের কনর্সাট

 মাত্র ৩০০টাকায় দেখা যাবে বিপিএলের ফাইনাল ও জেমসের কনর্সাট

মাত্র দুই দিন পর পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের।

বৃহস্পিতবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটির আগে হবে নগরবাউল জেমসসহ দেশি খ্যাত ব্যান্ডের কনসার্ট। এই কনসার্টসহ বিপিএলের ফাইনাল দেখা যাবে মাত্র ৩০০ টাকায়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতি দিয়ে ফাইনালের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেখানে টিকিটের মূল্য সর্বনিম্ন রাখা হয়েছে ৩০০ টাকা, আর সর্বোচ্চ ২০০০ টাকা।  সর্বনিম্ন মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য।

এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

ফাইনালে কনসার্টসহ থাকছে আরও নানা আয়োজন। আতশবাজি, ফায়ারওয়ার্কস ও লেজার বিম শোসহ থাকছে নানা ব্যবস্থা। সবকিছুই উপভোগ করা যাবে ফাইনালের টিকিট দিয়ে।

এনবিএস/ওডে/সি