ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মেসি, নেইমার ও এমবাপ্পে থাকার পরেও হেরে গেলো পিএসজি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম

মেসি, নেইমার ও এমবাপ্পে থাকার পরেও হেরে গেলো পিএসজি

 মেসি, নেইমার ও এমবাপ্পে থাকার পরেও হেরে গেলো পিএসজি

বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জিততে পারলো না মেসি, নেইমার ও এমবাপ্পের মতো তারকা খেলোয়াড় নিয়ে গড়া পিএসজি। যার পরনাই লড়াই করে শেষ পর্যন্ত একমাত্র গোলে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হেরে গেছে পিএসজি। মিউনিখের পক্ষে জয়সূচক গোলটি করেছেন কিংসলে কোমান।

শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল বায়ার্ন। নিজেদের মাঠেই বড্ড অচেনা ছিল পিএসজি। ম্যাচজুড়ে দাপট দেখায় বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেয়া কোমানের গোলেই জয় পায় বায়ার্ন।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো ইউলিয়ান নাগেলসমানের দল। আর চলতি আসরে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বে ছয় ম্যাচের প্রত্যেকটিতে জয় পায় তারা।

এনবিএস/ওডে/সি