ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নয় এফ-সিক্সটিন জঙ্গি বিমান দিতে চায় যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নয় এফ-সিক্সটিন জঙ্গি বিমান দিতে চায় যুক্তরাষ্ট্র

 ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নয় এফ-সিক্সটিন জঙ্গি বিমান দিতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হাতে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে ইউক্রেনকে ওয়াশিংটন ‘আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম’ দেবে না। মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যম পলিটিকোকে একথা বলেছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে ইউক্রেনকে তিন হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দেয়া সত্ত্বেও অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ভারী অস্ত্র দাবি করছে কিয়েভ। এই প্রেক্ষাপটে ইউক্রেনের কর্মকর্তাদেরকে ওয়াশিংটন জানিয়ে দিয়েছে যে, ইউক্রেনকে দেয়ার মতো যুক্তরাষ্ট্রের হাতে আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম নেই।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তআমেরিকা সফরে গেলে মার্কিন কর্মকর্তারা তাকে বলেন, তাদের হাতে এ ধরনের যে অস্ত্র আছে তা থেকে ইউক্রেনকে দেয়া হলে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতিতে ঘাটতি দেখা দেবে। অবশ্য লকহিড মার্টিন গত বিশ বছরে এধরনের চার হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

এদিকে ইউক্রেন তৃতীয় কোনো দেশের কাছে এফ-১৬ জঙ্গি বিমান পাঠাতে পারে যেখান থেকে ইউক্রেন এ বিমানের চালান পাবে। ফিনান্সিয়াল টাইমস বলেছে, ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনকে বিমান সরবরাহ করার বিষয়টি নিয়ে  জোটের প্রতিরক্ষামন্ত্রীরা আলোচনা করেছেন এবং এধরনের প্রক্রিয়া সময় সাপেক্ষ

এনবিএস/ওডে/সি