ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফাইনালের ট্রফি নিয়ে মেট্রোরেলে ইমরুল-মুশফিক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

ফাইনালের ট্রফি নিয়ে মেট্রোরেলে ইমরুল-মুশফিক

 ফাইনালের ট্রফি নিয়ে মেট্রোরেলে ইমরুল-মুশফিক

বিপিএলের নবম আসরের ফাইনাল ম্যাচে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।

ফাইনালের আগের দিন বুধবার আনুষ্ঠানিক ফটোসেশনে কিছুটা নতুনত্ব লক্ষ্য করা গেছে। মাঠের বদলে এবার ফটোসেশন হয়েছে আগারগাঁওয়ে। গত ডিসেম্বরে চালু হওয়া মেট্রোরেলে বসে ট্রফি নিয়ে ছবি তুলেছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেটের ক্রিকেটার মুশফিকুর রহিম।

এই সময় সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কোনো কারণে উপস্থিত থাকতে পারেননি। তার বদলে উপস্থিত ছিলেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কুমিল্লার অধিনায়ক হিসেবে যথারীতি ছিলেন ইমরুল কায়েস। ফটোসেশনের এমন অভিজ্ঞা মুশফিক- ইমরুলদের কাছে ভালো গেছে এবং দারুণ উপভোগ করেছেন।

এনবিএস/ওডে/সি