ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের সবচাইতে দুষিত নগরী এখন মুম্বাই


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

ভারতের সবচাইতে দুষিত নগরী এখন মুম্বাই

 ভারতের সবচাইতে দুষিত নগরী এখন মুম্বাই

দিল্লিকে পেছনে ফেলে মুম্বাই এখন ভারতের সবচাইতে দুষিত নগরী। আর বিশ্বের সবচাইতে দুষিত দ্বিতীয় নগরী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে মুম্বাইয়ের দুষনের এ অবনতি ঘটে। সুইস এয়ার ট্রাকিং ইনডেক্স আইকিউএয়ার কথা জানায়।

২৯ জানুয়ারির আগে আইকিউএয়ার তালিকার মুম্বাইর অবস্থান ছিল ১০। অবশ্য সবচাইতে দুষিত নগরীর এ তালিকায় দিল্লির নাম ছিল না। ২ ফেব্রুয়ারি এনগরী আবার শীর্ষে উঠে আসে। কয়েকদিন পর নীচে নেমে আসে। মুম্বাই ৮ আবার দ্বিতীয় অবস্থানে উঠে আসে। বাতাসের গুণাগুণের আলোকে ১৩ফেব্রুয়ারি ভারতের সবচাইতে দুষিত হিসেবে মুম্বাই দিল্লিকে ছাড়িয়ে যায় এবং বিশ্বের সবচাইকে অস্বাস্থ্যকর তৃতীয় নগরীতে পরিণত হয়।

আইকিউএয়ার কি?

ইউএনইপি ও গ্রীনপিসএর সহযোগিতায় সুইস এয়ার ট্রাকিং ইনডেক্স আইকিউএয়ার সেন্ট্রাল পলুশন কন্ট্রোল বোর্ড(সিপিসিবি) এর উপাত্তের ভিত্তিতে ভারতে বাতাসের গুণাগুণ পরিমাপ করে। সংস্থা যুক্রাষ্ট্রের বাতাসের মানদন্ডের সূচক (একিউআই) ব্যবহার করে বাতাসকে “স্বাস্থ্যকর” “অস্বাস্থ্যকর” ও “ঝুঁকিপূর্ণ” হিসেবে সনাক্ত করে। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের দুষন মানদন্ড ভারতের চেয়ে অনেক বেশি কঠোর।

মুম্বাইয়ের বাতাসের অবস্থা

চলতি শীতে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সিপিসিবি উপাত্তে নগরীর খারাপ ও অতি খারাপ বলে উল্লেখ করা হয়। গত তিন শীতকালের চেয়ে দুষনের এ অবস্থা দ্বিগুণ খারাপ হয়েছে। নির্মান কাজের ধুলাবালি ও যানবাহনের নির্গত ধুলায় দুষিত হয়ে পড়েছে নগরীর বেশির ভাগ এলাকার বাতাস।
বিশ্বের সবচাইতে দুষিত ১০ নগরী: লাহোর (পাকিস্তান), মুম্বাই(ভারত), কাবুল(আফগানিস্তান), কাউশিউং(তাইওয়ান), বিশকেক(কিরগিজিস্তান), আক্রা(ঘানা), কারকাউ(পোলান্ড), দোহা(কাতার), আস্তানা(কাজাখিস্তান) ও শান্তিয়াগো(চিলি)

এনবিএস/ওডে/সি