ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌরভ গাঙ্গুলি কখনই বিরাট কোহলিকে পছন্দ করতেন না: প্রধান নির্বাচক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

সৌরভ গাঙ্গুলি কখনই বিরাট কোহলিকে পছন্দ করতেন না: প্রধান নির্বাচক

 সৌরভ গাঙ্গুলি কখনই বিরাট কোহলিকে পছন্দ করতেন না: প্রধান নির্বাচক

আচমকাই ভারতীয় ক্রিকেট নিয়ে আলোড়ন ফেলে দেওয়া সব দাবি জানিয়ে শিরোনামে চলে এসেছেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা। জি নিউজের স্টিং অপারেশনে তিনি বিস্ফোরক সব কথাবার্তা বলেন, যা ভারতীয় ক্রিকেটের ভিতটাকেই নাড়িয়ে দিতে পারে।বিশেষ করে সৌরভ ও কোহলির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন কিছু মন্তব্য করেন চেতন, যা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

কোহলিকে ভারতের ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরানো নিয়ে অনেকেই তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে  কাঠগড়ায় তোলেন। কোহলি ও সৌরভের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয় সংবাদমাধ্যমে। এমনকি কোহলি তো সৌরভের কপালে ঘুরিয়ে মিথ্যাবাদীর তকমাও লাগিয়ে দেন।
চেতন শর্মা এক্ষেত্রে স্পষ্ট করে দেন যে, কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর পিছনে সৌরভের হাত ছিল না। তবে সৌরভ বিরাটকে কখনই পছন্দ করতেন না বলে মন্তব্য করেন চেতন।

স্টিং অপারেশনে চেতন শর্মা বলেন, সৌরভ রোহিতের পক্ষপাতী না হলেও কোহলিকে কখনই পছন্দ করত না। বিষয়টি এভাবে দেখা যায়।পরক্ষণে চেতন এটাও জানিয়েছেন যে, কোহলি ভাবেন তাকে নেতৃত্ব থেকে সরানোর পিছনে বোর্ড সভাপতি কলকাঠি নেড়েছেন।

আসল সত্যিটা হল, সৌরভ মিটিংয়ে কোহলিকে টি-২০ নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের বিষয়টি নিয়ে আরও একবার ভেবে দেখতে বলেন, যেটা হয়তো খেয়াল করেননি বিরাট।

এনবিএস/ওডে/সি