ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চীনা জাহাজের লেজার রশ্মিতে সাময়িক অন্ধ কয়েকজন ফিলিপিনো নাবিক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

চীনা জাহাজের লেজার রশ্মিতে সাময়িক অন্ধ কয়েকজন ফিলিপিনো নাবিক

 চীনা জাহাজের লেজার রশ্মিতে সাময়িক অন্ধ কয়েকজন ফিলিপিনো নাবিক

ফিলিপাইন অভিযোগ করেছে যে, চীনা উপকুল রক্ষীদের যুদ্ধজাহাজ বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের উপকুল রক্ষী জাহাজে সামরিক মাত্রার লেজার নিক্ষেপ করে যাতে তাদের কয়েকজন সাময়িকভাবে নাবিক অন্ধ হয়ে যায়। ফিলিপাইন এ ঘটনাকে তার দেশের সার্বভৌম অধিকারের নির্লজ্জ লংঘন বলে অভিহিত করেছে। পিআরটি ওয়ার্ল্ড

ফিলিপাইনের উপকুল রক্ষীর এক বিবৃতিতে জানায়, তাদের টহল জাহাজ বিআরপি মালাপাস্কুয়াকে আধা-নিমজ্জিত প্রবাল দ্বীপ দ্বিতীয় থমাস শাওলে যেতে বাধা দিতে চীনের জাহাজ ১৩৭ মিটারের বিপজ্জনক দূরত্বে চলে আসে। ৬ ফেব্রুয়ারি থেকে প্রবাল দ্বীপটি ফিলিপাইনের উপকুল রক্ষীদের দখলে রয়েছে।

চীন কার্যত গোটা দক্ষিণ চীন সাগরের ওপর নিজের একচ্ছত্র অধিকার দাবি করছে এনিয়ে এর আশের দেশগুলোর সাথে বেইজিংয়ের বিরোধের সৃষ্টি হয়েছে। তারাও অঞ্চলটির ওপর তাদের অধিকার দাবি করছে।

ফিলিপ্ইানের সাবেক প্রেসিডেন্ট রডরিগো দুতের্তো ও তার উত্তরসূরী ফার্দিনান্দ মার্কোস জুনিয়র চীনের সাথে কিছু সময় যাবত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও দক্ষিণ চীন সাগর নিয়ে তাদের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। মার্কোস জুনিয়র গত মাসে বেইজিং সফর করেন। এসময় চীনা নেতা শি জিনপিংয়ের সাথে তিনি বৈঠকও করেন। দক্ষিণ চীন নিয়ে বেইজিংয়ের সাথে বিরোধের কারণে ম্যানিলা ক্রমশ ওয়াশিংটনের দিকে ঝুঁকে পড়ছে।

ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাস এ সম্পর্কে কোন মন্তব্য করেনি। ফিলিপাইনের বিবৃতিতে বলা হয়, চীনা জাহাজা বিআরপি মালাপাস্কুয়ার ওপর দু’বার গ্রীন লিজার লাইট নিক্ষেপ করে। এতে ডেকের ওপর থাকা ক্রুদের চোখ সাময়িকভাবে অন্দ হয়ে য়ায়। ফিলিপাইনের জাহাজটি এরপর এলাকাটি থেকে চলে আসতে বাধ্য হয়।

এনবিএস/ওডে/সি