এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম
শেখ হামাদান পেলেন গ্লোবাল এক্সসিলেন্স এওয়ার্ড
শেষ হয়ে গেলো বিশ্বের সরকার প্রধানদের নিয়ে আয়োজিত এই সম্মেলন। সমাপনী দিনে দুবাই প্রিন্স পেলেন এই বিরল সম্মাননা। এসময় সম্মেলনে ফুজাইরার প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল সার্কী ও আজারবাইজানের প্রধানমন্ত্রী আলি আসাদভ উপস্থিত ছিলেন।
শেখ হামাদান তার বক্তব্যে বলেন, দুবাই সরকার এমন একটি সরকার পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে চলা শুরু করেছে যেখানে জনসাধারণ ও কর্পোরেট দুনিয়ার একটি যোগসূত্র হিসেবে কাজ করবে। আমরা ভালর দিকে এগুচ্ছি।
সরকারের নানা যুগোপযুগী ও ব্যতিক্রমী পদক্ষেপের মধ্য বিশেষ অবদানের স্বীকৃত স্বরূপ এই গ্লোবাল এক্সসিলেনস এওয়ার্ড দেওয়া হয়ে থাকে।
এওয়ার্ডেরে চারটি ক্যাটাগরি হল-ডিস্টিংগুয়িশড ইনিসিয়েটিভ ইন গভর্মেন্ট ইনোভেশন, বেস্ট প্রজেক্ট গভর্মেন্ট ট্রান্সফরমেশন, বেস্ট গভর্মেন্ট সার্ভিস, ও আপস্কিলিং ইনভেস্টিং ইন পিপল।
এ বছরেরে পুরস্কার প্রাপ্ত অন্য প্রতিষ্ঠানগুলো হল- পর্তুগালের ল্যাব এক্স, ব্রাজিলের লা বোরা, মিশরের নিউ এডমিনিষ্ট্রেটিভ ক্যাপিটাল ও আজারবাইজা সার্ভিস ও এসেসমেন্ট নেটওয়ার্ক। পুরস্কারের জন্য ৮০টি মনোয়ন জমা পড়ে।
দেশটির উপপ্রধানমন্ত্রী ও অভ্যন্তরীণ মন্ত্রী শেখ সায়েফ বিন জায়েদ সম্প্রতি অর্থনৈতিক উন্নতি, পর্যটন শিল্পের বিকাশ, ও বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে দুবাইকে গ্রহণ করায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান। পরে তিনি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেছেন।
এনবিএস/ওডে/সি