ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জন্মহার বাড়াতে চীন বিনামূল্যে ‘বন্ধ্যা’ চিকিৎসা দেবে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

জন্মহার বাড়াতে চীন বিনামূল্যে ‘বন্ধ্যা’ চিকিৎসা দেবে

 জন্মহার বাড়াতে চীন বিনামূল্যে ‘বন্ধ্যা’ চিকিৎসা দেবে

চীন তার জাতীয় বীমা প্রকল্পের অধীনে নাগরিকদের বিনামূল্যে ‘বন্ধ্যা’ অর্থাৎ নিঃসন্তান দম্পতিদের সন্তান হতে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে। এ পরিকল্পনার লক্ষ্য হচ্ছে দেশটিতে রেকর্ড হারে হ্রাসপ্রাপ্ত জন্মহার বৃদ্ধি করা।

ন্যাশনাল হেলথ কেয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন শুক্রবার বলেছে যে এটি গর্ভধারণের চেষ্টারত পরিবারগুলির খরচ বহন করতে বিশেষ সাহায্য দেবে। দম্পতিদের প্রজনন প্রযুক্তি (এআরটি) কৌশল ব্যবহার করে চিকিৎসা দেওয়া ছাড়াও প্রসবকালীন ব্যথা কমানোর জন্য অন্যান্য চিকিৎসাও থাকবে।
বেইজিং প্রশাসন চীনের ক্রমহ্রাসমান জনসংখ্যাকে জাতীয় উন্নয়নের অন্যতম বড় বাধা হিসাবে বর্ণনা করেছে এবং জোর দিয়েছে যে এটি ইতিমধ্যেই ‘বন্ধ্যাত্বের বোঝা কমাতে’ সাহায্য করার জন্য তার কভারেজে ডিম্বস্ফোটন-প্ররোচিত ওষুধ যুক্ত করেছে। এধরনের চিকিৎসার মধ্যে দিয়ে পুরুষের শুক্রাণু যাতে যৌনমিলনে সফলভাবে তার স্ত্রীর ডিম্বাণুকে নিষিক্ত করে সন্তান জন্ম দিতে পারে। এধরনের সাহায্য পেলে চীনা নাগরিকরা আরো বিয়ে করতে এবং আরও সন্তানের জন্ম দিতে রাজি হবে বলে আশা করছে দেশটির সরকার।

দেশটির জন্মহার কয়েক বছর ধরে কমছে এবং গত বছর দেশটি ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম জনসংখ্যা হ্রাস রেকর্ড করেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুসারে, দেশটির জনসংখ্যা ২০২২ সালে ১.৪১১ বিলিয়নে নেমে এসেছে, যা আগের বছরের থেকে সাড়ে ৮ লাখ কম। একই সময়ে, জন্মহার প্রতি হাজারে ৬.৭৭ জন্মের রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। ২০২২ সালে প্রায় ৯.৫৬ মিলিয়ন শিশুর জন্ম হয়েছিল, যেখানে ২০২১ সালে ছিল ১০.৬২ মিলিয়ন শিশু।

চীনের রেনমিন ইউনিভার্সিটির একজন অধ্যাপক চেন ওয়েই এর মতে, চীনে ক্রমবর্ধমান সংখ্যক নারী বিবাহে বিলম্ব করছে এবং প্রায়ই আর্থিক সীমাবদ্ধতার উল্লেখ করে এবং ক্যারিয়ারকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনে সন্তান না নেওয়া বেছে নিচ্ছে। সন্তান জন্মদানে আইভিএফ-এর মতো ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতির বিকল্পগুলি এই চাপগুলির কিছু উপশম করতে সাহায্য করতে পারে, চেন বলেছেন। সাংহাইয়ের মতো শহরে এধরনের চিকিৎসার গড় খরচ সাড়ে ৪ থেকে ৫ হাজার ডলারের মধ্যে।

চীনে ২০২১ সালের জুন পর্যন্ত ৫৩৯টি এআরটি-অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠান এবং ২৭টি শুক্রাণু ব্যাঙ্ক রয়েছে এবং প্রতি বছর এই সুবিধাগুলি এক মিলিয়নেরও বেশি আইভিএফ চিকিৎসার সুবিধা দেয়। চীনের ক্রমবর্ধমান জনসংখ্যাগত সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে নীতিনির্ধারকরা ক্রমশ উদ্বিগ্ন।

অত্যধিক জনসংখ্যার আশঙ্কা মোকাবেলা এবং দারিদ্র্য দূর করার প্রয়াসে চীন কয়েক দশক আগে একটি অত্যন্ত বিতর্কিত ‘এক সন্তান’ নীতি চালু করেছিল, কিন্তু দ্রুত বয়স্ক জনসংখ্যা এবং সঙ্কুচিত শ্রমশক্তি অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে এই উদ্বেগ থেকে ২০১৫ সালে এটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে, দম্পতিদের দুটি পর্যন্ত সন্তান জন্ম দেওয়ার অনুমতি দিলেও, পরে তিনটি পর্যন্ত অনুমতি দেওয়ার নীতিটি আরও শিথিল করে। এছাড়া অবিবাহিত বাবা-মায়ের সন্তানদের জন্ম নিবন্ধনের উপর বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে

এনবিএস/ওডে/সি