এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম
বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাবেক জ্যষ্ঠ কর্মকর্তা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন ওই কর্মকর্র্তা। ডেভিড ম্যালপাস জানান, আগামী জুন মাসের শেষ নাগাদ বিশ্বব্যাংকপ্রধানের পদ ছাড়বেন তিনি।
জানা যায়, বর্তমানে বৈশ্বিক সংকটের মধ্যে অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। কয়েকদিন ধরে এই বিষয়টি অস্বীকার করে আসছিলেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। এছাড়া বৈশ্বিক সংকটে অর্থায়নের কিছু পদক্ষেপের কারণে সমালোচিতও ছিলেন তিনি।
ডেভিড ম্যালপাস বর্তমানে যে পদ্ধতিতে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক ঋণ দেয় তার পরিবর্তন চেয়েছিলেন। এটা নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি ইয়েলেনের কাছ থেকে চাপের মধ্যে ছিলেন তিনি। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন (গ্লোবাল ওয়ার্মিং) নিয়ে বিজ্ঞানীদের মতের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেছিলেন।
এর আগে ২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস। ২০২৪ সালের এপ্রিলে মাসে তার পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু এক বছর আগেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
এনবিএস/ওডে/সি