ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কিম জং উনের মেয়ের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা যাবে না


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম

কিম জং উনের মেয়ের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা যাবে না

 কিম জং উনের মেয়ের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা যাবে না  

দেশটির পেসিডেন্ট এবার এমন এক অদ্ভুত নীতি গ্রহণ করেছেন যা কিনা আবার সেই ১৯৭০ সালের নিয়মকেই মনে করিয়েদিল জনগণকে। আর এই নতুন নিয়ম ঘোষণার পর চীনা সীমান্তের কাছে অবস্থিত উত্তর পিয়ংইংয়ং প্রদেশের এক মা তার ১২ বছর বয়সী মেয়ের নাম রাখে ‘জু অং আর এই অপরাধে তার বিরুদ্ধে সমন জারি করে নিরাপত্তা বাহিনী। পরে কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে নাম পরিবর্তনের জন্য আদেশ জারি করে।

নতুন এই নিয়মটি জোরপূর্বক সাধারণ মানুষে উপর চাপিয়ে দিল প্রেসিডেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, গত বছর নভেম্বরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্যদিয়ে কিমের কন্যা ‘জু অং’ আলোচনায় আসেন।

দেশটির জননিরাপত্তা বিষয়ক দপ্তর জানিয়েছে , কিমের কন্যার নামটি এখন সর্বোচ্চ মর্যদাপূর্ণ। তাই এটি আর ব্যবহার করা যাবেনা। দক্ষিণ পিয়ংইংয়ং প্রদেশের আরেক সূত্র জানায়, কেন্দ্রীয় সরকারের আদেশ পাওয়ার পর  অভ্যন্তরীন একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

একজন বিশিষ্ট নাগরিক মাইকেল ম্যাডেন বলেন, এর আগেও কিম জং ইল ও কিম জং উনের সঙ্গে মিল রেখে যেন  কারও নামকরণ না করা হয় সে বিষয়েও ১২ বছর আগেই একই রকম নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।

এনবিএস/ওডে/সি