ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌদিতে রেস্তোরাঁ ব্যবসা শুরু করলেন রোনালদো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

সৌদিতে রেস্তোরাঁ ব্যবসা শুরু করলেন রোনালদো

 সৌদিতে রেস্তোরাঁ ব্যবসা শুরু করলেন রোনালদো

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর গত ডিসেম্বরে ইউরোপীয় ফুটবল ছেড়ে এশিয়ায় নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ড বেতনে আড়াই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করেন পর্তুগিজ মহাতারকা। প্রথমে দলকে হতাশ করলেও সময়ে সঙ্গে দলের সাথে মানিয়ে নিয়ে এখন দলের অধিনায়ক রোনালদো।

ফুটবল খেলার পাশাপাশি এবার সৌদি আরবে ব্যবসা শুরু করতে যাচ্ছেন সিআরসেভেন। নিজের রেস্তোরাঁ খোলার পরিকল্পনা নিয়েছেন তিনি। এমন পরিকল্পনা রোনালদোর কাছে নতুন কিছু নয়। তিনি সফল ফুটবলারের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও। বিশ্বের বিভিন্ন দেশে রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার, পোশাক এবং সুগন্ধি ব্র্যান্ডসহ নানা খাতে বিনিয়োগ করেছেন রোনালদো। তবে প্রথমবারের মতো সৌদি আরবে বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে রোনালদো লিখেছেন, মাদ্রিদে আমার পছন্দের ইতালিয়ান রেস্তোরাঁটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শিগগিরই এটি মধ্যপ্রাচ্যেও যাত্রা শুরু করবে।

সিআর সেভেন সৌদি আরবে প্রথম রেস্তোরাঁর যাত্রা শুরু কথা চিন্তা করলেও, মধ্যপ্রাচ্যে আগেই রেস্তোরাঁ চালু করেছেন তিনি। বিশ্বকাপ চলাকালে কাতারে নিজের রেস্তোরাঁয় সতীর্থদের নিয়ে গিয়েছিলেন রোনালদো। মধ্যপ্রাচ্য ছাড়াও পর্তুগালের লিসবনে রেস্তোরাঁ রয়েছে রোনালদোর।

এনবিএস/ওডে/সি