ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাবরকে খোঁচা দেওয়ায় আমিরের উপর ক্ষিপ্ত শাহীন আফ্রিদি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

বাবরকে খোঁচা দেওয়ায় আমিরের উপর ক্ষিপ্ত শাহীন আফ্রিদি

 বাবরকে খোঁচা দেওয়ায় আমিরের উপর ক্ষিপ্ত শাহীন আফ্রিদি

পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটারদের পক্ষে বিপক্ষে মন্তব্য প্রায়ই শুনা যায়। সম্প্রতি দলটির অধিনায়ক বাবর আজমকে খোঁচা দিয়ে একটি মন্তব্য করেছেন তারকা পেসার মোহাম্মদ আমির। আর এতে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি তারকা পেসার ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দারসের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

দেশটির স্থানীয় একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারের সময় এ ক্ষোভ ঝাড়েন শাহিন আফ্রিদি। শাহিন মনে করেন, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে দেশটির প্রতিটি খেলোয়াড়ের উচিত বাবর আজমকে যথাযথ সম্মান দেখানো।

মোহাম্মদ আমির বাবর আজম সম্পর্কে বলেছিলেন, দলের একজন খেলোয়াড় হিসেবে আমার উচিত প্রতিপক্ষের উইকেট নেয়া, রান করা এবং ম্যাচ জেতার চেষ্টা করা। বাবর আজমেরও একই দায়িত্ব আর দলের শেষ ব্যাটসম্যানেরও একই দায়িত্ব।

ওই প্রসঙ্গে শাহিন আফ্রিদি বলেন, তিনি (আমির) বাবর সম্পর্কে যা বলেছেন, তা অবাক করার মতো। যে কোনো জায়গায় যে কোনো দলের বিপক্ষে খেলার সময় আমাদের উচিত সবার আগে বাবর আজমকে সমর্থন দেয়া, তাকে রাজা হিসেবে উপস্থাপন করা।

শাহিন আফ্রিদি আরও বলেন, বাবর আজম বিশ্বের এক নম্বর ক্রিকেটার। আমাদের অধিনায়ক হিসেবে তাকে সম্মান করা উচিত। আর আমরাই যদি সম্মান না করি তবে অন্যরা কী করবে?

এনবিএস/ওডে/সি