ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বঙ্গবন্ধু জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপ উদ্বোধন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

বঙ্গবন্ধু জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

 বঙ্গবন্ধু জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার ঢাকার পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু ওয়ালটন জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান-উজ-জামান মনি, সাভাতে ডেভেলপমেন্ট কমিশনের চেয়ারম্যান শিফু দিলদার হাসান দিলু ও সাভাতে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মেহেদী হাসান।

চ্যাম্পিয়নশিপে ২১টি জেলা, ৩টি বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ৬টি সার্ভিসেস সংস্থার ৪৬৫ পুরুষ-নারী খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার সেরা পুরুষ ও নারী খেলোয়াড়কে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে।

দুটি ক্যাটাগরির মোট ৪৮ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।একটি হচ্ছে ইয়ুথ অ্যাসোট(১৩-১৭ বছর), অন্যটি সিনিয়র অ্যাসোট অ্যান্ড কমব্যাট (১৮+ বছর)। লড়াই হবে ৪৮ স্বর্ণ, ৪৮ রৌপ্য ও ৯৬টি ব্রোঞ্জ পদকের জন্য।

এনবিএস/ওডে/সি