ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্কয়ার কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

স্কয়ার কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

 স্কয়ার কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

স্কয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ্ ক্লাবে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টে দেশিবিদেশী খেলোয়ারসহ সর্বমোট ৬৮০ জন গলফার অংশগ্রহণ করেন। আসিফ ছগির উইনার ক্যাপ্টেন মোহাম্মদ  মনিরুল আলম বিএন রানার আপ এবং ফাতেমা রহমান লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, দেশিবিদেশি বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ উদ্যোগের জন্য স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির সকলকে ধন্যবাদ জানান।

এনবিএস/ওডে/সি