ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ আসছেন কলকাতায়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ আসছেন কলকাতায়

 বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ আসছেন কলকাতায়

দীর্ঘ ছত্রিশ বছর পর বিশ্বকাপ জয় করে আনন্দে ভাসছে গোটা আর্জেন্টিনা। এই জয়ের পেছনে লিওনেল মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে পেনাল্টি শুটআউটে মার্টিনেজের অসাধারণ পারফরমেন্সে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে যায়। বিশ্বকাপজয়ী এই ফুটবলার এবার আসছেন ভারতের কলকাতায়।

কাতারে অসাধারণ সব সেভ করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মার্টিনেজ। এবার সেই মার্টিনেজ পা রাখবেন কলকাতায়। সবকিছু ঠিক থাকলে মে কিংবা জুন মাসে কলকাতায় আসতে পারেন তিনি। আর এই বিশ্বকাপজয়ী ফুটবলারকে কলকাতায় আনছেন স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। গত নভেম্বরেই শতদ্রু কলকাতায় এনেছিলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কাফুকে।

মার্টিনেজকে কলকাতায় আনার প্রসঙ্গে শতদ্রু বলেন, মার্টিনেজ শুধু বিশ্বকাপ চ্যাম্পিয়ন গোলরক্ষক নন, একটি ভিন্ন চরিত্রও। আমি মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছি। সে দুর্দান্ত সব বল সেভ করেছে। আমি কলকাতার আর্জেন্টাইন ফ্যানদের একটু খুশি করার চেষ্টা করছি। মে কিংবা জুন মাসে অফ সিজন থাকে, তখন তাকে আনার চেষ্টা করছি। সব ঠিক থাকলে কলকাতা আরও একজন বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নকে দেখতে পারবে।

এনবিএস/ওডে/সি