ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিবিসি অভিযানে সমালোচনার জবাব দিলেন ভারতে পররাষ্ট্র মন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম

বিবিসি অভিযানে সমালোচনার জবাব দিলেন ভারতে পররাষ্ট্র মন্ত্রী

 বিবিসি অভিযানে সমালোচনার জবাব দিলেন ভারতে পররাষ্ট্র মন্ত্রী

 বিলিয়নার জর্জ সোরস সম্প্রতি বিবিসি অভিযান বিষয়ে মোদী সরকার দেশটির গণতন্ত্রকে ধুলিসাৎ করার পাশাপাশি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বলে সমালোচনা করেছেন। তার করা এমন মন্তবের জবাবে এস. জয়শংকর সিডনীতে শনিবার এক অনুষ্ঠানে তা নাকচ করে দিয়ে বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। দেশের জনগণকে ধন্যবাদ মোদী সরকার বেছে নিয়ে তাদের সঠিক পছন্দের প্রতিফলন ঘটানোয়। এখনও এমন কিছু মানুষ এ বিশ্বে রয়েছেন যারা তাদের বক্তব্য, পছন্দকেই সবার উপরে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে।

৯২ বছ বয়সী এই হাঙ্গেরিয়ান বিনিয়োগকারী সোরসের দিকে ইঙ্গিত করে বলেন, পুরনো ধ্যান ধারনার এ মানুষটি এক সপ্তাহ আগেও মোদীর সঙ্গে আদানীর ভূয়া ব্যবসা আছে বলে মিথ্যাচার করেছেন। হয়ত তিনি মনে করেন তার ভাবনার মতই বিশ্বের সকল কাজ চলবে। যেখানে কিনা বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশ ভারত। ১.৪ বিলিয়ন মানুষের ভোটাররাই সিদ্ধান্ত নিবেন দেশটি কিভবে চলবে।

সম্প্রতি ২০০২ সালে গুজরাট দাঙ্গা ইস্যুতে মোদীকে নিয়ে করা একটি প্রামাণ্যচিত্র প্রচারিতের পর গত সপ্তাহে বিবিসির মুম্বাই ও দিল্লী দপ্তরে অভিযান চালায় দেশটির আয়কর বিভাগ।  

এনবিএস/ওডে/সি