ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কুমিল্লার হেলমেট পরে পিএসএলে নামায় নাসিম শাহকে জরিমানা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম

কুমিল্লার হেলমেট পরে পিএসএলে নামায় নাসিম শাহকে জরিমানা

 কুমিল্লার হেলমেট পরে পিএসএলে নামায় নাসিম শাহকে জরিমানা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কয়েকদিন আগেই খেলেছেন নাসিম শাহ। বিপিএলের এই দলের প্রেমে এতটাই মজেছেন পাকিস্তানি পেসার, সঙ্গে করে নিয়ে গেছেন প্রিয় দলের হেলমেটা।

পিএসএলে নাসিম শাহ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতি ভালোবাসার আবেগটা হয়তো এখনো কাটিয়ে উঠতে পারেননি নাসিম শাহ। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরেই নেমে গিয়েছিলেন নাসিম। যে ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এই ঘটনা নজরে আসায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পিসিবি।'ভুল হেলমেট' পরার অপরাধে ২০ বছর বয়সী নাসিমকে ম্যাচ ফি ১০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।

এনবিএস/ওডে/সি