ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইংল্যান্ড সিরিজের জন্য পিএসএলকে না বললেন তাসকিন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

ইংল্যান্ড সিরিজের জন্য পিএসএলকে না বললেন তাসকিন

 ইংল্যান্ড সিরিজের জন্য পিএসএলকে না বললেন তাসকিন

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে সিরিজের আগে কয়েক ম্যাচের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। মুলতান সুলতানের হয়ে তিন ম্যাচ খেলার প্রস্তাব এসেছিল তাসকিনের কাছে। তবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির কথা ভেবে তাতে না করে দিয়েছেন তারকা এই পেসার।

মিরপুরে একক অনুশীল শেষে সংবাদিকদের জনান, বাইরে  কোথাও খেলার আগে দেশ আগে। নিজেকে দেশের জন্য সব সময় প্রস্তুত রাখতে চাই। দেশে ভালো করলে আরো সুযোগ আসবে। আইপিএল খেলতে না পরায় কোনো আক্ষেপ নেই তাসকিনের এমনটাই মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আসলে বোর্ড থেকে যেটা সিদ্ধান্ত নেবে, ম্যানেজমেন্ট আছে। যেহেতু সামনে এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ। এটাই তো সবার আগে। কয়েক ম্যাচের জন্য যদি ওখান থেকে প্রস্তাব আসে আর সেখানে গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু একটা নিগেল ছিল, ইনজুরি থেকে সেরে উঠছি। পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।

এর আগে গেল বছর আইপিএলেও খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেবারও জাতীয় দলকে প্রাধন্য দিতে আইপিএলকে না করে দিয়েছিলেন তারকা এই পেসার।

এনবিএস/ওডে/সি