ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ছোট ভাইয়ের প্রতিভার জানান দিলেন কিলিয়ান এমবাপ্পে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

ছোট ভাইয়ের প্রতিভার জানান দিলেন কিলিয়ান এমবাপ্পে

 ছোট ভাইয়ের প্রতিভার জানান দিলেন কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে সোশ্যাল মিডিয়ায় নিজের ছোট ভাই ইথানের ছবি শেয়ার করেছেন। তাতে ভাইয়ের প্রতিভারও জানান দিয়েছেন তিনি। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

২০১৫ সালে ইথানের সঙ্গে তোলা একটি ছবি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন এমবাপ্পে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

বর্তমানে পিএসজিতে এমবাপ্পের সঙ্গে অনুশীলন করছেন ইথান। তারও প্রতিভা অসামান্য। শিগগির মূল দলের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

২০১৫ সালে মোনাকোর হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান মাতান এমবাপ্পে। সেসময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর। পরে বিশ্বকাপ জিতেছেন তিনি। সেই সুবাদে পেয়েছে বিশ্ব তারকার তকমা। ইতোমধ্যে বয়স হয়েছে ২৪। বসে নেই ইথানও। ভাইয়ের পথ অনুসরণ করে খেলা চালিয়ে যাচ্ছেন তিনিও। বর্তমানে তার বয়স ১৬ বছর। পিএসজিতেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই কিশোর। যদিও এখনও মূল দলের হয়ে অভিষেক ঘটেনি।

তবে গত ডিসেম্বরে প্যারিস এফসির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছেন ইথান। এমবাপ্পের আশা, শিগগিরই তার ছোট ভাই দলে জায়গা করে নেবে।

এনবিএস/ওডে/সি