ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌদিতে বিশালাকৃতির ভবন নির্মাণ, লাখো কর্মীর কর্মসংস্থানের সুযোগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম

সৌদিতে বিশালাকৃতির ভবন নির্মাণ, লাখো কর্মীর কর্মসংস্থানের সুযোগ

 সৌদিতে বিশালাকৃতির ভবন নির্মাণ, লাখো কর্মীর কর্মসংস্থানের সুযোগ

বিশালাকৃতির একটি চতুষ্কোণ ভবন নির্মাণ করতে যাচ্ছে  সৌদি আরব। রাজধানী রিয়াদের কেন্দ্রে গড়ে তোলা হচ্ছে  এই অপূর্ব নকশার ভবনটি।

গত বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি)‘নিউ মুরাব্বা’নামের ওই প্রকল্পের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

জানা যায়, প্রকল্প বাস্তবায়নে একটি কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুবরাজ সালমান।যার নাম ‘নিউ মুরাব্বা ডেভেলপমেন্ট কোম্পানি’।এই কোম্পানির চেয়ারম্যান হবেন তিনি নিজেই। ঘোষণায় যুবরাজ বলেন,কোম্পানির প্রধান কাজ হবে,‘রিয়াদে বিশ্বের বৃহত্তম আধুনিক শহর গড়ে তোলা’।

ঐতিহাসিক এই প্রকল্পে অর্থায়ন করবে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে,প্রকল্পটিতে একটি জাদুঘর, একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,একটি থিয়েটার ও ৮০টিরও বেশি বিনোদন স্থান থাকবে।

এই প্রকল্পের কেন্দ্রে অর্থাৎ আধুনিক রাজধানী শহরের কেন্দ্রে নির্মাণ করা হবে চতুষ্কোণ আকৃতির বিশাল ভবন। যার নাম দেয়া হয়েছে ‘দ্য মুকাব’। ইংরেজি শব্দটির সমার্থক শব্দ ‘কিউব’। যার অর্থ চতুস্কোণ বিশিষ্ট কোনো বস্তু।

 ‘দ্য মুকাব’র দৈর্ঘ্য হবে ৪০০ মিটার। প্রশস্ত ও উচ্চতাও ৪০০ মিটার। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড একে ‘এক অন্যজগতের প্রবেশদ্বার’ বলে আখ্যা দিয়ে বলেছে, ‘দ্য মুকাব’ হবে বিশ্বের প্রথম তৃমার্ত্রিক গন্তব্য। ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং ধরে রাখার মতো যথেষ্ট বড় হবে এটা।

 এই প্রকল্প বাস্তবায়ন হলে সৌদি অর্থনীতিতে ১৮০ বিলিয়ন রিয়াল বা ৪৮ বিলিয়ন যোগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শুধু তাই নয়, ৩ লাখ ৩৪ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানা যায়।

এনবিএস/ওডে/সি