ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্প্যানিশ লিগে বার্সেলোনা- রিয়াল মাদ্রিদ ফিরতি মহারণ ১৯ মার্চ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম

স্প্যানিশ লিগে বার্সেলোনা- রিয়াল মাদ্রিদ ফিরতি মহারণ ১৯ মার্চ

 স্প্যানিশ লিগে বার্সেলোনা- রিয়াল মাদ্রিদ ফিরতি মহারণ ১৯ মার্চ  

 ক্যাম্প ন্যুয়ে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সেলোনার দ্বৈরথ। চলতি মৌসুমে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে এই দুই দল। প্রথম দেখায় লা লিগার ম্যাচে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-১ গোলে জিতেছিল কার্লো আনচেলত্তির দল।

এরপর গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালেও দেখা হবে দল দুটির। প্রতিযোগিতাটির দুই লেগের মাঝেই হবে লা লিগার ক্লাসিকো। লিগে ২১ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্টে দুইয়ে রিয়াল, এক ম্যাচ বেশি খেলেছে শিরোপাধারীরা।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে বার্সেলোনা বেশ এগিয়ে থাকলেও ক্লাসিকোর ফলাফলে চিত্র বদলে যেতেও পারে। আবার ওই লড়াইয়ে জিতে লিড বাড়িয়ে শিরোপার আরও কাছে যাওয়ারও সুযোগ থাকবে কোচ জাভি হার্নান্দেজের বার্সার সামনে।

 এনবিএস/ওডে/সি