ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পবিত্র ওমরা পালন করতে সৌদিতে মুশফিক-রিয়াদ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম

পবিত্র ওমরা পালন করতে সৌদিতে মুশফিক-রিয়াদ

 পবিত্র ওমরা পালন করতে সৌদিতে মুশফিক-রিয়াদ

 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ খেলেই পবিত্র ওমরাহ হজ পালন করতে দেশ ছেড়েছিলেন মুশফিকুর রহিম। এ সময় তার সঙ্গী হন ‘ভায়রা ভাই’ মাহমুদউল্লাহ রিয়াদ। দুই জন বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি ছবি ছেড়ে সবাইকে সালাম জানান মুশফিক। এদিকে সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করেছেন রিয়াদও।

তবে ওমরা পালন শেষে কবে দেশে ফিরবেন মুশফিক-রিয়াদ তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজের অনশীলন শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন তারা।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২৩ ফেব্রুয়ারি শুরু হবে অনুশীলন ক্যাম্পে। তার আগেই ফিরতে পারেন মুশফিক-রিয়াদ।

 এনবিএস/ওডে/সি