ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এইউ সম্মেলন থেকে বের করে দেওয়া হলো ইসরাইলের কূটনীতিককে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম

এইউ সম্মেলন থেকে বের করে দেওয়া হলো ইসরাইলের কূটনীতিককে

 এইউ সম্মেলন থেকে বের করে দেওয়া হলো ইসরাইলের কূটনীতিককে

ইথিওপিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের (এইউ) শীর্ষ সমেমলন থেকে ইসরাইলের একজন সিনিয়র কূটনীতিককে বের করে দেওয়াা হয়েছে। জোটটিতে তার স্বীকৃতি নিয়ে বিরোধের কারণে এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, শনিবার আদ্দিসআবাবায় সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানের সময় নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েলি রাষ্ট্রদূত শ্যারন বার-লিকে পাহারা দিয়ে অডিটোরিয়ামের বাইরে নিয়ে যাচ্ছেন।

আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যানের মুখপাত্র এব্বা কালোন্ডো বলেন, ইসরায়েলি রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কারণ তিনি ইথিওপিয়ায় যথাযথভাবে তার পরিচয়পত্র পেশ করেননি।

এইউ কর্মকর্তারা পরে এএফপিকে বলেন, কূটনীতিককে চলে যেতে বলা হয় এবং তাকে আর ডাকা হয়নি। কারণ সম্মেলনের আমন্ত্রণপত্র হস্তান্তরযোগ্য নয়। আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলি রাষ্ট্রদূত আলেলি আডমাসুকে এতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিলো, তাকে নয়।

এনবিএস/ওডে/সি