ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্রিকেটারদের অনুশীলন দেখতে মিরপুরে হাথুরুশিংহে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

ক্রিকেটারদের অনুশীলন দেখতে মিরপুরে হাথুরুশিংহে

 ক্রিকেটারদের অনুশীলন দেখতে মিরপুরে হাথুরুশিংহে

সোমবার রাতে দ্বিতীয় বারের মতো হেড কোচের দায়িত্ব নিয়ে ঢাকা পা রেখেছেন হাথুরুশিংহে। মঙ্গলবার সকালে অনুশীলন দেখতে মিরপুরে প্রবেশ করে এবং দল নিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আলোচনা করেছেন হাথুরু।

বিপিএলের ব্যস্ততা শেষে শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। এই সিরিজের জন্য আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার ছুটির দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে শুরু হয়েছে অনুশীলন।

তামিম ইকবালও যোগ দিয়েছেন অনুশীলনে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের তত্ত্বাবধানে হালকা জিম করতে দেখা গেছে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলি রাব্বিসহ বেশ কিছু ক্রিকেটারকে।

হড কোচ চান্দিকা হাথুরুসিংহেও যোগ দিয়েছেন এই অনুশীলনে। শুরুর দিকে অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকিদের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু। বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় হেড কোচকে।

এনবিএস/ওডে/সি