ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেনকে সাড়ে ৫ বিলিয়ন ডলার মানবিক সহায়তা দিবে জাপান সরকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

ইউক্রেনকে সাড়ে ৫ বিলিয়ন ডলার মানবিক সহায়তা দিবে জাপান সরকার

 ইউক্রেনকে সাড়ে ৫ বিলিয়ন ডলার মানবিক সহায়তা দিবে জাপান সরকার

প্রায় এক বছর ধরে চলাকালীন রুশ- ইউক্রেন যুদ্ধে নতুন করে সোমবার এ সহায়তা দেওয়ার ঘোষণাটি দিলেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

তিনি বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুসরণ করেই জাপান এ সহায়তা দেওয়ার প্রস্তটি নিয়েছে। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদার করার পাশাপাশি এর আগে দেশটি ৬০০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য ও ৭০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল।
সোমবারের ভাষণে গত গ্রীষ্মে দেওয়া বক্তব্যের জের ধরেই কিশিদা বলেন, রাশিয়ার এই আগ্রাসন আমাদের জন্য একটি সতর্কবার্তা। আজ যা ইউক্রেনের জন্য কাল তা হয়ত পূর্ব এশিয়ার জন্য হুমকিস্বরূপ হতে পারে বলে পুনরাবৃত্তি করেন। এই আগ্রাসন এখন শুধু পশ্চিমাদের জন্য হলেও তা সারা বিশ্বের জন্য এখন হুমকি।   

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উওত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীর বিস্তার, মিসাইল উৎক্ষেপণ পূর্ব ও দক্ষিণ চীন সাগর    অঞ্চলের নিরাপত্তাকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তাইওয়ান ইস্যুতেও চীনের সমালোচনা করে তিনি এটির যে কোন রকমের সার্বভৌমত্বের লঙ্ঘন তার দেশের জন্য সরাসরি ঝুঁকিপূর্ণ  বলেও মন্তব্য করেন।
গত বছর জাপান সরকার দেশটির নিরাপত্তা হুমকি মোকাবেলায় সামরিক ব্যয় বৃদ্ধিরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। চলতি বছরে মে মাসে দেশটির হিরোশিমায় অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনষ্কিকে আমন্ত্রণ জানাবেন বলেও জানান কিশিদা।  

এনবিএস/ওডে/সি