ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কোহলিকে জড়িয়ে ধরে তরুণীর চুমু!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম

কোহলিকে জড়িয়ে ধরে তরুণীর চুমু!

 কোহলিকে জড়িয়ে ধরে তরুণীর চুমু!

বিশ্বসেরা এই ব্যাটার ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি অনেকের কাছেই স্বপ্নের নায়ক। তাকে কাছ থেকে ছুয়ে দেখার ইচ্ছা অনেক ভক্তেরই। বিরাটকে এক ঝলক দেখতে বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়তে দেখা যায় অনেক ভক্ত-অনুরাগীকে। নিয়ম না মেনে  তারা ভারতীয় তারকার পায়ে ঝাঁপিয়ে পড়েন, আবার তার সঙ্গে সেলফি তোলার আবদারও করেন! তবে সম্প্রতি এক তরুণী কোহলিকে প্রকাশ্যে চুমু খেলেন! আর সেই ভিডিও এরই মধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

অবশ্য রক্ত-মাংশের কোহলির সঙ্গে নয়, বরং তার মূর্তির সঙ্গে চুমু খেয়েছেন তরুণী। দুধের স্বাদ ঘোলে মেটানোর দশা। তবে সে যাই হোক, ভক্তের এমন কাণ্ড নিয়ে সরব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।  

দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কোহলির সেই ভাস্কর্যের ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। তার চোখেমুখে ভালবাসার গভীর ছাপ। কেবল তা-ই নয়, তারপরই নিজের গালটিও তিনি বাড়িয়ে দিচ্ছেন কোহলির প্রতিকৃতির দিকে।

কোহলি ভক্তের এমন কাণ্ড ঘিরে নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে। একজন লিখেছেন, ‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলোও সুরক্ষিত নয়।’ আরও একজন লিখেছেন, ‘বৌদি (আনুষ্কা) এই ভিডিওটি দেখলে ওর ঠোঁটই কেটে দেবেন!’ তবে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি কোহলির।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের বিরতির ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। স্ত্রী আনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটাচ্ছেন কোহলি। এর মধ্যেই ঘটলো এমন ঘটনা

এনবিএস/ওডে/সি