ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রথম সন্তান জন্মের খবর শুনে আইপিএল ছেড়ে গায়ানায় গেলেন হেটমায়ার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ মে, ২০২২, ০৪:০৫ পিএম

প্রথম সন্তান জন্মের খবর শুনে আইপিএল ছেড়ে গায়ানায় গেলেন হেটমায়ার

প্রথম সন্তান জন্মের খবর শুনে আইপিএল ছেড়ে গায়ানায় গেলেন হেটমায়ার

রোববার সকালেই বাবা হওয়ার খবর জানতে পারেন এই ক্যারিবীয় তারকা। এরপরই রওনা হন দেশের উদ্দেশ্যে। রাজস্থান টুইট করে জানিয়েছে, শিমরান হেটমায়ার আজ সকালে তার প্রথম সন্তানের জন্মের খবর শুনে সঙ্গে সঙ্গে গায়ানায় ফিরে গেছেন। তবে শিগগিরই ফিরবেন তিনি।

ভারতে ফের ফিরবেন জানিয়ে হেটমায়ার। বলেন, ‘আমার জিনিসপত্র এখনও রুমে আছে।’ রাজস্থানের সমর্থকরাও চাইবেন হেটমায়ার দ্রত ফিরে আসুক। কারণ চলতি আসরে দারুণ খেলছেন তিনি। গত ম্যাচেও অনবদ্য ৩১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

ফিনিশার হিসেবে খেলে এই আসরে এরই মধ্যে ২৯১ রান করে ফেলেছেন শিমরান। ইনিংসের শেষ দিকে তার ঝোড়ো ব্যাটিং রাজস্থানকে ম্যাচ জেতাতে দারুণ সহায়তা করছে।